Showing posts with label Tips&Tricks. Show all posts
Showing posts with label Tips&Tricks. Show all posts

Wednesday, April 17, 2019

গুগল ফটোসের ছবি ও ভিডিও একত্রে ডাউনলোডের উপায়

অনলাইনে ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য গুগলফটোসের তুলনা নেই। এখানে আনলিমিটেড হাই রেজুলেশনের ছবি বিনামূল‌্যে সংরক্ষণ করা যায়। অনেক সময় আইডির পাসওয়ার্ড ভূলে যাওয়া ও আইডি হ্যাক বা হারিয়ে যাওয়ার মত ঘঠনা ঘটে।অ্যান্ড্রয়েডে ব্যাবহৃত বহুল এই এ্র্র্যাপে ছবি ও ভিডিও গুলো অফলাইনে রাখার প্রয়োজন হয়।এই টিপসে তুলে ধরা হলো ছবি ও ভিডিও একত্রে ডাউনলোডের উপায়
১। ১ম এই লিংক এ ক্লিক করতে হবে।pli=1https://takeout.google.com/settings/takeout?pli=1
২। তারপর  এ
ক্লিক করতে হবে
৩। এরপর ২ থেকে ১০ জিবি হলে .zipএবং ৫০ জিবি হলে .tazফাইল
৪। যদি tgz নির্বাচন করেন, তাহলে একটা ফাইলে ৫০ জিবি ফাইল সেইভ থাকবে। তাই এটি সিলেক্ট করাই ভালো হবে। ঝামেলা কম হবে।

Tuesday, February 5, 2019

ম‍্যাসেঞ্জার অফলাইনে রাখতে চান?

আমরা অনেক সময় অন্য কাজে ব্যস্ত থাকলেও ম‍্যাসেঞ্জারে সবুজ বাতি জ্বলে থাকে। এ কারণে অনেকেই ধরে নেয় যে আপনি ম‍্যাসেঞ্জার ব‍্যবহার করছেন।তাই অনেকেই না বুঝে আপনার গুরুত্বপূর্ণ কাজের সময় বার্তা পাঠিয়ে থাকেন। এই ঝামেলা থেকে মুক্তি পেতে ম‍্যাসেঞ্জারের ইনঅ‍্যাক্টিভ ফিচার ব্যবহার করা করতে পারেন ।
সম্প্রতি ফেইসবুক ম‍্যাসেঞ্জার অ‍্যাপে নতুন আপডেট রয়েছে। এতে অনেক ব‍্যবহারকারী অফলাইনে থাকার ইনঅ‍্যাক্টিভ ফিচারটি খুঁজে পাচ্ছেন না। তাদের কথা ভেবেই তৈরি করা হয়েছে আজকের এই টিউটোরিয়ালটি।

প্রথমে ম‍্যাসেঞ্জার অ‍্যাপটি চালু করতে হবে। এরপর অ‍্যাপের উপরের বাম পাশে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পেইজ চালু হবে।
সেখানে ‘active status’ আইকনে ক্লিক করতে হবে। এতে নতুন একটি পেইজ চালু হবে।
সেখান থেকে ‘show when your are active’ অপশনটি আনচেক করে দিতে হবে। তাহলে ম‍্যাসেঞ্জারে অ‍্যাপটি চালু থাকলেও আপনাকে অফলাইনে দেখাবে।

Monday, February 4, 2019

জিমেইল থেকে ঝুঁকিপূর্ণ অ্যাপ বিদায় করবেন !

অনলাইনে বিভিন্ন সেবা বা অ‍্যাপ ব‍্যবহার করতে হলে প্রথমে নিবন্ধন করতে হয়। সহজে গ্রাহকের নিবন্ধনের জন্য জিমেইলের মাধ‍্যমে সাইন আপের সুবিধা অনেক সার্ভিস রাখা হয় । এতে মাত্র কয়েক ক্লিকে নিবন্ধন কাজ শেষে সেবাটি শুরু করা যায়। এর যেমন সুবিধা আছে, তেমনি অসুবিধাও রয়েছে । নিরাপত্তা ঝুঁকি নেই মনে করে অনেক সেবার জন্য অ্যাপে জিমেইল দিয়ে লগইন করা হয়।

কাজ শেষেও সেখানে নিবন্ধন বহাল থাকে এবং জিমেইলের সঙ্গে ওইসব অ্যাপ সংযুক্ত থাকে। এত সব অ‍্যাপ বা সেবার ভিড়ে হয়ত আপনি কোনো ভুয়া বা শুধু তথ‍্য সংগ্রহ করে এমন সেবা বা অ‍্যাপে জিমেইল দিয়ে লগইন করেছেন।

এমন প্রতারণার ফাঁদে পড়লে কিন্তু বিপদ। কেননা আপনার জিমেইলে ব্যাংক অ্যাকাউন্টসহ অতি গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার আশংকা রয়ে যায়।তাই এখুনি যাচাই করে নিন আপনার জিমেইলে অপ্রয়োজনীয় কোন অ‍্যাপ বা সেবার এক্সেস আছে কিনা? যদি থাকে কিভাবে তা রিমুভ করবেন তা এ টিপসে তুলে ধরা হল।

প্রথমে এ ঠিকানায় গিয়ে জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর জিমেইলের ডান দিকে উপরে থাকা প্রোফাইল ছবির উপর ক্লিক করে ‘google account’ বাটনে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘Apps with account access’ বাটনে ক্লিক করলে আরো একটি পেইজ চালু হবে।

এরপর ‘ manage apps’ অপশনে ক্লিক করতে হবে। তাহলে যে যে অ‍্যাপ বা সার্ভিসে এ জিমেইল আইডি দিয়ে লগইন বা এক্সেস আছে সেই তালিকা দেখা যাবে। এ তালিকায় যদি এমন কোনো অ‍্যাপ বা সার্ভিস দেখেন, সেখানে জিমেইলের এক্সেস অপ্রয়োজনীয় তাহলে সেই অ‍্যাপের উপর মাউসের কার্সর রেখে ক্লিক করতে হবে।

সেখান থেকে ‘remove access’ বাটনে ক্লিক করতে হবে। তাহলে এ সেবা বা অ‍্যাপের সঙ্গে জিমেইল আর সংযুক্ত থাকবে না, আপনার আইডির এক্সেস বন্ধ হয়ে যাবে।  এতে নিরাপদ থাকবে আপনার জিমেইল আইডিটি।