Showing posts with label Corrupted. Show all posts
Showing posts with label Corrupted. Show all posts

Monday, February 4, 2019

জিমেইল থেকে ঝুঁকিপূর্ণ অ্যাপ বিদায় করবেন !

অনলাইনে বিভিন্ন সেবা বা অ‍্যাপ ব‍্যবহার করতে হলে প্রথমে নিবন্ধন করতে হয়। সহজে গ্রাহকের নিবন্ধনের জন্য জিমেইলের মাধ‍্যমে সাইন আপের সুবিধা অনেক সার্ভিস রাখা হয় । এতে মাত্র কয়েক ক্লিকে নিবন্ধন কাজ শেষে সেবাটি শুরু করা যায়। এর যেমন সুবিধা আছে, তেমনি অসুবিধাও রয়েছে । নিরাপত্তা ঝুঁকি নেই মনে করে অনেক সেবার জন্য অ্যাপে জিমেইল দিয়ে লগইন করা হয়।

কাজ শেষেও সেখানে নিবন্ধন বহাল থাকে এবং জিমেইলের সঙ্গে ওইসব অ্যাপ সংযুক্ত থাকে। এত সব অ‍্যাপ বা সেবার ভিড়ে হয়ত আপনি কোনো ভুয়া বা শুধু তথ‍্য সংগ্রহ করে এমন সেবা বা অ‍্যাপে জিমেইল দিয়ে লগইন করেছেন।

এমন প্রতারণার ফাঁদে পড়লে কিন্তু বিপদ। কেননা আপনার জিমেইলে ব্যাংক অ্যাকাউন্টসহ অতি গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার আশংকা রয়ে যায়।তাই এখুনি যাচাই করে নিন আপনার জিমেইলে অপ্রয়োজনীয় কোন অ‍্যাপ বা সেবার এক্সেস আছে কিনা? যদি থাকে কিভাবে তা রিমুভ করবেন তা এ টিপসে তুলে ধরা হল।

প্রথমে এ ঠিকানায় গিয়ে জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তারপর জিমেইলের ডান দিকে উপরে থাকা প্রোফাইল ছবির উপর ক্লিক করে ‘google account’ বাটনে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘Apps with account access’ বাটনে ক্লিক করলে আরো একটি পেইজ চালু হবে।

এরপর ‘ manage apps’ অপশনে ক্লিক করতে হবে। তাহলে যে যে অ‍্যাপ বা সার্ভিসে এ জিমেইল আইডি দিয়ে লগইন বা এক্সেস আছে সেই তালিকা দেখা যাবে। এ তালিকায় যদি এমন কোনো অ‍্যাপ বা সার্ভিস দেখেন, সেখানে জিমেইলের এক্সেস অপ্রয়োজনীয় তাহলে সেই অ‍্যাপের উপর মাউসের কার্সর রেখে ক্লিক করতে হবে।

সেখান থেকে ‘remove access’ বাটনে ক্লিক করতে হবে। তাহলে এ সেবা বা অ‍্যাপের সঙ্গে জিমেইল আর সংযুক্ত থাকবে না, আপনার আইডির এক্সেস বন্ধ হয়ে যাবে।  এতে নিরাপদ থাকবে আপনার জিমেইল আইডিটি।

করাপ্ট ফাইল/ছবি রিপেয়ার করবেন কিভাবে ?


লোড-শেডিং অথবা, অন্যান্য সমস্যার জন্য আমাদের অনেক সময় দারকারি ডকুমেন্ট অথবা, ছবি-ট্রান্সফার করাপ্ট হয়ে যায়। অনেক সময় আবারো নতুন করে কাজ শুরু করতে হয়।

তাই আপনাদের মাঝে শেয়ার করব একটি ফ্রী সফটওয়্যার কাজ যা এই সমস্যার কিছুটা হলে ও আপনাকে সমাধান দিবেঃ

ডাউনলোড লিঙ্ক                       


File Repair সফটওয়্যারটি ব্যাবহার করে আপনারা প্রায় সব ধরণের ফাইল রিপিয়ার করতে পারবেন। যেমনঃ .doc, .docx, .docm, .rtf, .xls, .xla, .xlsx, .zip, .rar, .avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg, .jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png, .pdf, .mdb, .mde, .accdb, .accde, .ppt, .pps, .pptx, .mp3, .wav.

আশা করি, এই সফটওয়্যারটি অনেকের উপকারে আসবে।